কোলাঘাটের বড়িশার পশ্চিম পাড়াতে এক ক্লাব সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বড়িশা পশ্চিম পাড়া নেতাজী যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার।মূলত গ্রীষ্ম কালীন সময়ে রক্তের ব্যপক চাহিদাকে সামনে রেখে ক্লাবের এই বিশেষ উদ্যোগ। এই দিন পুরুষ ও মহিলাসহ মোট ৬০ জন রক্তদাতা এই দিন রক্তদান করেন বলে ক্লাব সংগঠনের তরফে জানানো হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট জনেরা। এই দিন প্রথমে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *