২০২৪ শের শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন কাঁথি লোকসভা কেন্দ্রের ভগবানপুরে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে তখন আগামী ২০২৪ শের লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন হয়ে গেল কাঁথি লোকসভা কেন্দ্রের ভগবানপুরে। ভগবানপুর বিধানসভা এলাকার বাসুদেববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বড়বড়িয়া গ্রামে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন করে ফেলল এলাকার বিজেপি কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *