রতুয়া১ ব্লকের মহানন্দটোলায় গঙ্গা ভাঙনে তলিয়ে গেল কয়েকশো ঘর এবং ঘর ছাড়া হল কয়েকশো পরিবার।

নিজস্ব সংবাদদাতা, মালদা:–রতুয়া১ ব্লকের মহানন্দটোলায় গঙ্গা ভাঙনে তলিয়ে গেল কয়েকশো ঘর এবং ঘর ছাড়া হল কয়েকশো পরিবার। তাদের জন্য শুকনো খাবারের প্যাকেট এবং খিচুরি করা হয় এদিন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী মহাশয়,সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মহাশয়া, বিধায়ক মাননীয় সমর মুখার্জি মহাশয়, জেলা পরিষদের সদস্য বাবু বক্সী মহাশয়, ব্লক সভাপতি মাননীয় অজয় কুমার সিনহা মহাশয় সহ উপস্থিত ছিলেন মহানন্দটোলা অঞ্চল প্রধান সহ মেম্বার ও নেতৃত্ব ।বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি তরফে সব রকম সাহায্যে আশ্বাস দেওয়া হয়। তাদের কোন সমস্যা না হয় সেদিকে নজর রেখে তাদের সঙ্গে কথাবার্তা বলেন রহিম বক্সি সহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *