থ্রী স্টার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর থ্রী স্টার ক্লাবের উদ্যোগে এবং দুর্গাপুর আইকিউ সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উল্লেখ্য, টাকা পয়সার অভাবে অনেকেই পান না সঠিক চিকিৎসা। অনেকেই নিজের পকেটের কথা চিন্তা করে হাসপাতালের দরজায় যেতেই ভয় পান। এভাবেই নিজেদের অজান্তেই অনেকে আক্রান্ত হোন কঠিন রোগে। রোগগ্রস্ত হয়ে অনেকে অকালে মারাও যান। সেই সব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল দুবরাজপুরের ইসলামপুর থ্রী স্টার ক্লাব। এদিন আইকিউ সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করলেন দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান তথা থ্রী স্টার ক্লাবের সভাপতি মির্জা সৌকত আলী, কোষাধ্যক্ষ সেখ হান্নান, সদস্য সেখ আজাদ, সেখ বারিক ও স্থানীয় ওয়ার্ড সভাপতি সেখ নাজাই। এদিন এই স্বাস্থ্য শিবিরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা চিকিৎসা করেন। এই শিবিরে শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। পাশাপাশি এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসা রোগীদের যেসব টেস্ট লেখা হবে সেই টেস্ট গুলো হাসপাতালের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে জানান হাসপাতালের সিএসডব্লু কর্মী আজিজুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *