প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষে পুজো দিলেন সুকান্ত মজুমদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষে রবিবার সকালে বালুরঘাট শহরের বুড়াকালি মন্দিরে সপরিবারে পুজো দিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের সঙ্গে পুজো দিতে মন্দিরে উপস্থিত ছিলেন স্ত্রী সহ দুই কন্যা। এছাড়াও বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি পুজোতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্ত, মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিজেপি নেতা সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা৷ এই দিনের পূজোকে কেন্দ্র করে দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। এদিন মূলত নরেন্দ্র মোদির মঙ্গল কামনায় বালুরঘাট বুড়াকালি মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী মঙ্গল কামনায় দেশ জুড়ে পুজো আর্চনা যজ্ঞানুষ্ঠান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *