স্কুলের ভেতরেই এক পাচ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ নিয়ে সরগরম বালুরঘাট।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : স্কুলের ভেতরেই এক পাচ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ নিয়ে সরগরম বালুরঘাট। ধর্ষণের অভিযোগ উঠেছে খোদ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল শনিবার স্কুল চলাকালীন ওই ছাত্রীর উপরে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। ওই নির্যাতিতা নাবালিকা আদিবাসী সম্প্রদায় ভুক্ত হওয়ায়, তার পক্ষ নিয়ে আদিবাসী সমাজ এদিন দুপুরে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখায়। পরে ওই শিক্ষকের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ জানায় নির্যাতিতার মা। এই ঘটনার অভিযোগ পাবার পরেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই ঘটনার সত্যতা কতটা রয়েছে, তা যাচাই করতে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।এদিন নির্যাতিতা নাবালিকার ওই শারীরিক পরীক্ষার জন্য বালুরঘাট হাসপাতালেও পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, অভিযোগ দায়ের হয়েছে। এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *