প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন বুনিয়াদপুর বড়াইল বনবাসী কল্যাণ আশ্রমে।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন বুনিয়াদপুর বড়াইল বনবাসী কল্যাণ আশ্রমে। রবিবার বিজেপি যুব মোর্চার দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদিকা শিখা সরকার তরু ও তার পরিবারের পক্ষ থেকে আশ্রমের শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হয়। তোরু পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে আশ্রমের দুস্থ শিশুদের হাতে খাতা-কলম সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। এর পাশাপাশি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় বলে জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদিকা শিখা সরকার তরু বলেন “আশ্রমের দুস্থ বাচ্চাদের মুখে হাসি ফোটাতেই প্রধানমন্ত্রীর জন্মদিন আশ্রমে পালন করা হচ্ছে।”
তরু পরিবারের সদস্য রাজ তরু জানায় “আমার পরিবারের পক্ষ থেকে আশ্রমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে আমি বাবা মার জন্য গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *