মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের, পরিবারে শোকের ছায়া।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের।ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারায়নপুর শিয়ালগাজী এলাকার ঘটনা।এমন ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার সহ এলাকাজুড়ে।ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।মৃতরা হলেন ধনঞ্জয় রায় (২৪) ও রণদীপ্ত রায় (১৮) দুজনের বাড়ি গঙ্গারামপুর থানার সুকদেবপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে গঙ্গারামপুর শহরের বোড়ডাঙ্গী এলাকায় ফুটবল খেলা দেখতে এসেছিল ২ যুবক।খেলা দেখে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার পথে নারায়ণপুর শিয়ালগাজী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি পোলে ধাক্কা মারে মোটরবাইক। যার জেরে গুরুতর আহত হয় দুই যুবক। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দু’জনকে।এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারসহ এলাকাজুড়ে।ঘটনার পর সোমবার দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *