অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করল সদাইপুর থানার পুলিশ।

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- আবারও অবৈধ বালি বোঝায় ট্রাক্টর আটক করলো বীরভূমের সদাইপুর থানার পুলিশ, গ্রেপ্তার একজন। ধৃতের নাম ফজলুল হক, বাড়ি সদাইপুর থানার ভগবতীপুর গ্রামে। সদাইপুর থানার যাত্রা গ্রামে রাস্তায় এই অবৈধ বালি বোঝায় ট্রাক্টর দুটি আটক করে পুলিশ। একজন চালক ধরা পড়লেও অপর ট্রাক্টর চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ বালি বোঝায় ট্রাক্টর দুটি অজয় নদ থেকে বালি বোঝায় করে নিয়ে আসছিল। সদাইপুর থানার পুলিশের কাছে খবর আসতেই পুলিশ যাত্রা গ্রামের কাছে ট্রাক্টর দুটি আটক করে। গ্রেফতার করা হয় একটি ট্রাক্টরের চালককে। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হয়। প্রসঙ্গত, এর আগেও সদাইপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝায় প্রচুর ট্রাক্টর, ট্রাক ও ডাম্পার আটক করেছে, গ্রেফতার করেছে বহু চালককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *