দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও হরিরামপুর থানার উদ্যোগে নির্মিত হরিরামপুর থানায় শব সংরক্ষণাগার ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ । এদিন এই শব সংরক্ষণাগার এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রুরাল ডেনদুপ শেরপা সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার সহ হরিরামপুর থানার পুলিশ আধিকারিকগণ ।এই শব সংরক্ষণাগার উদ্বোধন প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জানান বিগত দিনে হরিরামপুর থানায় মৃতদেহ রাখার জন্য কোনো শব সংরক্ষণ করে রাখার মতো কোনো ঘর ছিলো না । বর্তমানে এই শব সংরক্ষণাগার হওয়ার ফলে এলাকা বাসি তথা হরিরামপুর থানার ক্ষেত্রে শব রাখার ব্যবস্থা হওয়াতে সুবিধা হবে ।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও হরিরামপুর থানার উদ্যোগে নির্মিত হরিরামপুর থানায় শব সংরক্ষণাগার ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ ।












Leave a Reply