দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- উৎসব ছাড়া বাঙালির জীবন কেমন জানি অসম্পূর্ণ বলেই মনে হয়। তাই তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তারমধ্যে অন্যতম পার্বণ দুর্গাপুজো। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে শুধু বাঙালি নয়, বাঙালিরাও মেতে ওঠেন উৎসাহের জোয়ারে। ইতিমধ্যেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে। খুঁটি পুজো শুরু হয়েছে জেলায় জেলায়। সে মত আজ গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে বীরভূম জেলার দুবরাজপুরের ডিএসএ ক্লাবের উদ্যোগে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা হল। এদিন নিষ্ঠার সঙ্গে খুঁটি পুজো করা হয় এবং ক্লাব সদস্যরা এই খুঁটিপুজোয় অংশগ্রহণ করেন। ডিএসএ ক্লাবের এ বছর ১৪ তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল। প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে সমাজের কাছে নতুন থিম ভাবনা নিয়ে এই পুজো আয়োজন করা হয়েছে বলে জানান পুজো কমিটির সেক্রেটারি দেবজিৎ ব্যানার্জি। দুবরাজপুরের মানুষের কাছে ডিএসএ ক্লাবের নতুন নতুন থিম ভাবনায় আগ্রহ থাকে যথেষ্ট। প্রতিবছর এই ক্লাবের পক্ষ থেকে দুর্গা পুজোর থিম ভাবনায় সমাজ সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। এবার থিমের মধ্যে নতুন চমক রয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে জানানো হইনি।
খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা দুবরাজপুরে।












Leave a Reply