অতি ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতি, কেশপুরের একাধিক গ্রামে ভেঙেছে মাটির বাড়ি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অতি ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের একাধিক গ্রাম। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার।

মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশপুর ব্লকের বাগপোতা, গোবিন্দপুর, কদমপাট-সহ একাধিক গ্রামের মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রবল বৃষ্টির কারণে বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়েছে। বহু পরিবারের ঘরে জল ঢুকে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা বৃষ্টির কারণে এলাকার পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। অনেক জায়গায় জল নেমে না যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মণ্ডল ও জেলা বিজেপি নেতৃত্ব। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি, প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দাবি জানান বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *