বালুরঘাট শহরে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে পূর্ণ মর্যাদার সাথে পালিত হলো জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম দিবস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে পূর্ণ মর্যাদার সাথে পালিত হলো জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম দিবস। এদিন বালুরঘাট শহরের আর্য সমিতি এলাকায় মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্যে দিয়ে পূর্ণ মর্যাদা ও মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বিশিষ্ট আইনজীবী দেবাশীষ কর্মকার, বালুরঘাট পৌরসভার এম সি আই সি মহেশ পাড়খ, বিপুল কান্তী ঘোষ, কাউন্সিলর সুরজিৎ সাহা বালুরঘাট পৌরসভার অন্যান্য কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *