শিশু কিশোর একাডেমি উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শিশু কিশোর একাডেমি উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার খুদে ছাত্রছাত্রীরা এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বালুরঘাট উচ্চ বিদ্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার তথ্য-সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মন্ডল। এদিনের এই অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *