দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – হরিরামপুর ২রা অক্টোবর গান্ধীজির জন্ম দিনে হরিরামপুর থানার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের হাতে তুলে দিল হরিরামপুর থানার পুলিশ৷ এদিন সকালে হরিরামপুর থানার পুলিশ আধিকারিকরা চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলি প্রাপকের হাতে তুলে দেন৷ এদিন মোট ৯ টি মোবাইল উদ্ধার করে তা মালিকদের হাতে তুলে দেয় হরিরামপুর থানার পুলিশ। চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল প্রাপকরা । একরাশ ধন্যবাদ জানিয়েছেন হরিরামপুর থানার পুলিশকে।
হরিরামপুরে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হলো।












Leave a Reply