বর্ষার কারণে দেরি হচ্ছে সিক ও পিট লাইনের কাজ, বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে গিয়ে একথাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ষার কারণে দেরি হচ্ছে সিক ও পিট লাইনের কাজ। যার কারণেই সময়মত হল না রেলের এই প্রকল্পটি। মঙ্গলবার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে গিয়ে একথাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। এদিন দুপুরে তার এই পরিদর্শনে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, বিজেপি নেতা বাপি সরকার, শুভেন্দু সরকার সহ অনান্যরা। প্রথমেই সুকান্ত ওই স্টেশনের সিক ও পিট লাইনের চলা কাজটি খতিয়ে দেখেন। সমস্যাগুলি শোনেন উপস্থিত রেল কর্তৃপক্ষর কাছ থেকে। কিভাবে কাজটি এগোবে তা জানতে চান।
সুকান্ত বলেন, কিছু ডিজাইনের কাজ নতুনভাবে হল। এছাড়া বর্ষায় এই কাজটি থমকে গিয়েছে গাড়ি ঢুকতে না পারার কারণে। পাশাপাশি জমা জল ও শ্রমিকদের সমস্যায় এই কাজে দেরি। আগামী দেড় দুমাসে কাজটি সম্পূর্ণ হবে বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, নতুন নতুন রেল পরিষেবা ও উন্নত পরিকাঠামোর জন্য অত্যন্ত প্রয়োজন সিক ও পিট লাইনের। মাস চারেক আগে বালুরঘাট স্টেশনে এই লাইনের কাজ শুরু হয়। আগষ্ট সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তা তা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *