অভিষেক ব্যানার্জীর দিল্লি চলো কর্মসূচির বিষয়টি নিয়ে মালদার গাজোল ব্লকের প্রতিটি অঞ্চলে আন্দোলন করল তৃণমূল নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা প্রকল্পের বকেয়া টাকার দাবিতে সাংসদ অভিষেক ব্যানার্জীর দিল্লি চলো কর্মসূচির বিষয়টি নিয়ে মালদার গাজোল ব্লকের প্রতিটি অঞ্চলে আন্দোলন করল তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার থেকে গাজোল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে দিল্লি চলো আন্দোলন করা হয়। এদিন গাজোল ব্লকের চাকনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এই আন্দোলন কর্মসূচি করা হয়। সেখানে উপস্থিত তৃণমূল নেতারা জানিয়েছেন, ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা প্রকল্পের বকেয়া টাকার দাবীতে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি দিল্লিতে আন্দোলন শুরু করেছেন । সেই দিকেই লক্ষ্য রেখে এদিন গাজোলের বিভিন্ন অঞ্চল গুলিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *