বালুরঘাটের পৌরসভার আট নম্বর ওয়ার্ড কমিউনিটি হলের সামনে বিজেপি পার্টি অফিসে ঠিক পাশে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও জব কার্ডধারীদের গণতান্ত্রিক আন্দোলনের উপর দিল্লী পুলিশ গত মঙ্গলবার রাতে যেভাবে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রীর ঘর থেকে বার করে দিয়েছে তার প্রতিবাদে বালুরঘাটের পৌরসভার আট নম্বর ওয়ার্ড কমিউনিটি হলের সামনে বিজেপি পার্টি অফিসে ঠিক পাশে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ শুরু হয়েছে। এই অবস্থান বিক্ষভে হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ ও বালুঘাট পৌরসভার কাউন্সিলর ও টাউন যুব সভাপতি মহেশ পারেখ সহ কর্মী সমর্থকরা। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *