দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – এবার থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অফলাইন মোডে ক্লাস শুরু হবে। সেই কর্মসূচিকে সামনে রেখে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ছোট্ট কিন্তু মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর উপাচার্য দেবব্রত মিত্র, উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পাশাপাশি এই অনুষ্ঠানে প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। করোনা কালে শুরু হওয়া এই বিশ্ববিদ্যালয় এতদিন মূলত অনলাইন মোডেই চলছিল। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোন ভবন না থাকায় অনলাইন মোডেই ক্লাসের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। শেষ হয়ে যাওয়ার পর ছাত্র-ছাত্রীরা যাতে আবার অফলাইন মোডে ক্লাসে অংশ নিতে পারে সেই লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী আবাসের একটি অংশে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলি নেওয়ার ব্যবস্থা করল। আর সেই কর্মকাণ্ডের অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান।
এবার থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অফলাইন মোডে ক্লাস শুরু হবে।












Leave a Reply