বামেদের সিজিও কমপ্লেক্স অভিযানকে নিয়ে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছে সিপিএম। এদের জন্যই কোর্টের নির্দেশে সরতে হয়েছে ইডি আধিকারিককে। সিপিএম প্রকারন্তে ডিলে করাচ্ছে নিয়োগ দূর্নীতি মামলা। বামেদের সিজিও কমপ্লেক্স অভিযানকে নিয়ে বৃহস্পতিবার এমনভাবে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বামেরা এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যে তাদের জন্যই নিয়োগ দূর্নীতি মামলা আজ এই জায়গায় এসেছে। কিন্ত আদতে তা নয়, এর পুরো ক্রেডিট ইডির। অথচ তাদের জন্য এক ইডি অফিসারকে সরতে হল। এই অফিসারের জন্য আজ পার্থ চট্টোপাধ্যায় জেলে। তার জামিন পর্যন্ত হতে দেননি এই অফিসার। এবার তার বদলে যে নয়া অফিসার আসবেন তাকে এই কেস বুঝতেই ৬ মাস সময় লাগবে। সুতারাং সিপিএম এই কেস ডিলে করালো। সুকান্তর কথায়, রাজ্যে মাত্র ৬ জন ইডি অফিসার আছেন। তাদের একেকজনের হাতে ২০ টি করে মামলা। তারাও তো মানুষ।
পাশাপাশি, রাজভবণের বাইরে তৃণমূলের কর্মসূচি নিয়ে সুকান্ত বলেন, রাজ্যপাল বাইরে বের হন না। রাস্তায় কে কি করল তা তিনি দেখতে যাবেন না। এদিকে, বৃহস্পতিবার রাজ্যপালের উত্তরবঙ্গর বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে আসা নিয়ে সুকান্ত বলেন, তৃণমূল এখানাকার মানুষের কথা ভাবে না। রাজ্যপাল তা ভাবেন বলেই এখানে এসেছেন। আমরা উত্তরবঙ্গের মানুষ হিসেবে তা ধন্যবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *