ক্লাবের প্রয়াত সদস্যদের স্মৃতি উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করল বালুরঘাটের কবিতীর্থ ক্লাব।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ নেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার মধ্যে বিভিন্ন ক্লাব সংগঠন গুলি ব্যস্ত থাকায় সেইভাবে রক্তদান শিবিরের আয়োজন হয় না। পুজোর দিনগুলিতে রক্তের যোগান স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে ক্লাবের প্রয়াত সদস্যদের স্মৃতি উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করল বালুরঘাটের কবিতীর্থ ক্লাব। জানা গেছে এদিন ৫০জন রক্তদাতা রক্ত দান করবেন। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র,কাউন্সিলর সুবিনয় আচার্য, দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ রক্তদাতা প্রদীপ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এ দিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *