কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে পথ মিছিলে পা মেলালেন সায়ন্তিকা।

আবদুল হাই, বাঁকুড়াঃ কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, ১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদে ও আবাস যোজনার বাড়ির টাকা আটকে রাখার প্রতিবাদে আজ বাঁকুড়া জেলার ছাতনার দুবরাজপুর মোড় থেকে বারবাকরা মোড় পর্যন্ত পথ মিছিল বের হয়। এদিনের পথমিছিলে পা মেলান রাজ্য তৃণমূলের সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি এবং ছাতনা ব্লকের ১৩ টি অঞ্চলের প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ। ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যগে এই পথ মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলে বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।রাজ্য তৃণমূলের সম্পাদিকা সায়ন্তিকা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন ও স্থানীয় মানুষের অভাব অভিযোগ শুনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *