পুজোর আগে কল্যাণী থেকে ফের আগ্নেয়াস্ত্র-সহ ধৃত চার দুষ্কৃতী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শারদোৎসবের আগে ফের বড়সড় সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলা। রবিবার কল্যাণী থেকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় ১১ টি আগ্নেয়াস্ত্র-সহ ১৬ রাউন্ড গুলি। ধৃতরা হলো নবগ্রাম শ্মশান এলাকা থেকে প্রদীপ মিস্ত্রি ওরফে জটু, রঞ্জন সরকার ওরফে পলটা এবং মাঝের চর থেকে রাহুল মাঝি ও অতীন শিউলি। রবিবার আনুমানিক সন্ধে নাগাদ এই ধরপাকড় চলে। কল্যাণী থানা থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন রানাঘাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার শেখ জাবেদ হোসেন। এর পেছনে কারা কারা যুক্ত রয়েছে? এত আগ্নেয়াস্ত্র আনার উদ্দেশ্যই বা কি ? সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ জেলা ও কল্যাণী থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *