নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর : – এদিন বুধবার বালুরঘাট শহরের বিভিন্ন সরকারি দপ্তরের নোংরা আবর্জনা পরিষ্কার করল বালুরঘাট পৌরসভা। এদিন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রের নেতৃত্বে বালুরঘাটের বিভিন্ন সরকারি অফিসের নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়াও ডেঙ্গির কোন লার্ভা রয়েছে কিনা সেই সব খতিয়ে দেখা হয়। মূলত বিভিন্ন সরকারি ভবন, সরকারি আবাসন এর পাশে জল জমে থাকে এবং নোংরা রয়েছে। পাশাপাশি , সরকারি ভবন গুলোর সামনের রাস্তায় নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় সাফাই কর্মীদের নিয়ে।
এদিকে শহরে ডেঙ্গির প্রকোপ বাড়ছে৷ এমত অবস্থায় ডেঙ্গির প্রকোপ রুখতে এদিন বিশেষ অভিযান নেয় বালুরঘাট পুরসভা। পাশাপাশি শহরের মানুষদের সচেতন করা হয়।
বালুরঘাট শহরের বিভিন্ন সরকারি দপ্তরের নোংরা আবর্জনা পরিষ্কার করল বালুরঘাট পৌরসভা।












Leave a Reply