নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুজোর আগে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্রের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে এলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এদিন নদীয়ার রানাঘাটে নিহত ছাত্রর পরিবার ও তার বাবা-মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন দীপাংশু। সাথে ছিলেন রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু ভট্টাচার্য বলেন, যে ঘটনা ঘটে গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু তার বাবা মা কেমন আছে সেটা জানতেই আবারো একবার তার বাড়িতে দেখা করতে আসা। যদিও নিহত ছাত্রর বাবা-মায়ের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেন দেবাংশু ভট্টাচার্য। তবে বেশ খানিকটা সময় নিহত ছাত্রের পরিবারের সাথে সময় কাটিয়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন দেবাংশু। অন্যদিকে নিহত ছাত্রর মৃত্যুর ঘটনার তদন্ত নিয়ে দেবাংশুকে প্রশ্ন করলে তিনি বলেন, তদন্ত এগোচ্ছে দোষীরা অবশ্যই শাস্তি পাবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে এলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, নিহত ছাত্রর বাবা-মায়ের হাতে তুলে দিলেন পুজোর নতুন বস্ত্র।












Leave a Reply