বালুরঘাট কলেজের হৃৎ গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী বালুরঘাট কলেজ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্বে উত্তরের প্রেসিডেন্সি নামে পরিচিত বালুরঘাট কলেজের হৃৎ গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী বালুরঘাট কলেজ। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট কলেজ এবং কলকাতার আশুতোষ কলেজের মধ্যে বেশ কিছু মৌ সাক্ষরিত হল। এই মৌ সাক্ষর এর ফলে দুই কলেজের মধ্যে শিক্ষা বিষয়ক ভাবের আদান-প্রদান সম্ভব হবে। কলকাতার আশুতোষ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা যেমন বালুরঘাট কলেজে এসে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেবেন। বালুরঘাট কলেজের ছাত্র-ছাত্রীরা কলকাতার আশুতোষ কলেজে গিয়ে সেখানকার ল্যাবরেটরি ব্যবহার করতে পারবে। এছাড়াও বেশ কিছু বিষয়ে এই দুই কলেজের মধ্যে মৌসাক্ষরিত হয়েছে। এই মৌ স্বাক্ষরের ফলে প্রত্যন্ত এলাকার এই বালুরঘাট কলেজের বহু সংখ্যক ছাত্রছাত্রী উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *