শাকপাতা তুলতে গিয়েছিল প্রতিবেশী দুই কিশোরী ফেরার পথে খালের জলে ডুবে মৃত্যু হল তাদের।

নিজস্ব সংবাদদাতা, মালদহ:- শাকপাতা তুলতে গিয়েছিল প্রতিবেশী দুই কিশোরী ফেরার পথে খালের জলে ডুবে মৃত্যু হল তাদের। মালদহের চাঁচলের জালালপুরে বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনাকে ঘিরে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানায়, মৃত লুসি খাতুন ও অসীমা খাতুন সমবয়সী। দুজনের বয়স ১৩ বছর। একই স্কুলে তারা সপ্তম শ্রেণিতে পড়ত। বাড়িও পাশাপাশি। এদিন শাক তুলে ফেরার সময় খালের গর্তে পড়ে যায় অসীমা। তাকে হাবুডুবু খেতে দেখে বাঁচানোর চেষ্টা করে লুসি। কিন্তু একসময় তলিয়ে যায় লুসিও। পরে তাদের দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে মালতিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাদের আগেই মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন। লুসির বাবা হাসিবুর রহমান ক্ষুদ্র ব্যবসায়ী। অসীমার বাবা জালালুদ্দিন শেখ দিনমজুর। মেয়ের এভাবে দুর্ঘটনায় মৃত্যুতে দুটি পরিবারই ভেঙে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *