১০৫ কেজি ভেজাল ঘি সহ পুলিশের জালে গ্রেপ্তার এক ব্যক্তি, অভিযুক্তকে আদালতে তোলে পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে অভিযান চালিয়ে ৭ কন্টেইনার ভেজাল ঘি সহ পুলিশের জালে গ্রেপ্তার নদীয়ার এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ৭টি কন্টেইনারে মোট ১০৫ কেজি ভেজাল ঘি উদ্ধার হয়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার। জানা যায় অভিযুক্তর নাম বাবু ঘোষ। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই বিভিন্ন উপকরণ মিশ্রণ করে ভেজাল ঘি এর রমরমা ব্যবসা করছিল। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ, এরপর ওই ব্যক্তির বাড়ি থেকে ১০৫ কেজি ভেজাল ঘি সহ ব্যক্তিকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্ত কে রানাঘাট মহাকুমার আদালতে তোলে শান্তিপুর থানার পুলিশ। যদিও ভেজাল ঘি এর রমরমা ব্যবসা কতদিন ধরে চলছিল বা এই ভেজাল কি কোথায় কোথায় যেত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *