গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১১ বছর বয়সী এক কিশোরী, কি কারনে আত্মঘাতী তদন্তে পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পঞ্চম শ্রেণীর ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী। বাড়িতে কেউ না থাকার সুবাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া এন বি এম ইংলিশ মিডিয়াম স্কুলের এক পঞ্চম শ্রেণীর ছাত্রী । ঘটনাটি বৃহস্পতিবার রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জের শ্যামনগর এলাকায় । পরিবার সূত্রে জানা গেছে ছাত্রীর মা বাজারে গিয়েছিল বাজার করতে। ছাত্রীর মা বাড়ি এসে দেখে ঘরের ভিতর দরজা বন্ধ । দরজা খুলতেই ছাত্রীর মা দেখেন ঝুলন্ত মৃতদেহ । ছাত্রীর মা চিৎকার করে কাঁদতে থাকলে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীরা দড়ি কেটে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ওই ছাত্রীকে। কর্তব্যরত চিকিৎসক ছাত্রীটিকে মৃত ঘোষণা করে। হাসপাতাল সূত্রে জানা গেছে ছাত্রীর বয়স ১১ বছর। কি কারনে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হোলে ওই ছাত্রী পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সে ব্যাপারে কিছু বলতে চাননী । ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় কৃষ্ণগঞ্জ থানায় । শুক্রবার কিশোরীর মৃতদেহ মর্গে পাঠাই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে ওই কিশোরী কি কারণে আত্মঘাতী হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *