সাফাই অভিযানে স্পেশাল ড্রাইভে ঝাড়ু হাতে নিলেন খোদ মহকুমা শাসক।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাফাই অভিযানে স্পেশাল ড্রাইভে ঝাড়ু হাতে নিলেন খোদ মহকুমা শাসক। রবিবার সকালে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে যৌথভাবে নামে প্রশাসন ও পুরসভা। যেখানে মহকুমা শাসক সুমন দাশগুপ্তকে ঝাড়ু হাতে দেখা যায়। তিনি জানানা, ‘জেলা জুড়ে এই বিশেষ অভিযান চলছে। ডেঙ্গু মুক্ত বাংলা গড়তে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের অভিযানে অঙ্গনওয়ারি, পুরসভার কর্মীরা, এসএসকে দিদিমনিরা সহ হাসপাতাল কর্মীরা উপস্থিত ছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *