আবদুল হাই,বাঁকুড়াঃ- শনিবার সন্ধ্যা নাগাদ বাঁকুড়া জেলার ছাতনা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ছাতনা ব্লকের হরিগ্রাম এলাকায় অভিযান চালায় এবং সেখানে এক বাজি বিক্রেতাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকার শব্দবাজি উদ্ধার করে ছাতনা থানা পুলিশ। ছাতনা থানা পুলিশ সূত্রে খবর আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো শব্দবাজি উদ্ধার করা হয় এবং ওই বাজি বিক্রেতাকে গ্রেফতার করে ছাতনা থানা পুলিশ। তাকে আগামীকাল বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ছাতনা থানা পুলিশ সূত্রে।
বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার ,গ্ৰেপ্তার ১।












Leave a Reply