প্রতারণার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানা এলাকায় গ্রেপ্তার এক ব্যবসায়ী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- লোন পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলে প্রতারণার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানা এলাকায় গ্রেপ্তার এক ব্যবসায়ী। জয়প্রকাশ সরকার নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ লোন পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা কাট মানি নিয়ে প্রতারণা করেছেন ওই ব্যবসায়ী। উল্লেখ থাকে যে কয়েক বছর আগে একই ধরনের অভিযোগে জয় প্রকাশ সরকার নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল সেই সময় বেশ কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্ত ছিলেন ওই ব্যবসায়ী। লোন পাইয়া যাওয়ার নামে কাঠ মানি তুলে শ্রী ঘরে গেলেন ওই ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *