ডেঙ্গু প্রতিরোধে পথে নামল পাড়ার মহিলারা।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ডেঙ্গু প্রতিরোধে পথে নামল পাড়ার মহিলারা। এদিন বালুরঘাটের দীপালি নগর এলাকায় দীপালি নগর ওমেন্স ওয়েলফেয়ার কমিটি পরিচালিত পুজো কমিটির মহিলারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচার করে। পাশাপাশি এলাকায় ব্লিচিং ছড়ানো এবং পরিচ্ছন্নতার কাজ করে।
বালুরঘাটে পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে কাজ করলেও, মানুষ কে আরও সচেতন করা প্রয়োজন বলে জানান মহিলা পুজো উদ্যোক্তারা। সেকারণে এদিন পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতা কর্মসূচি করেন পাড়া জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *