দক্ষিণ দিনাজপুরের বড়বাজারের পাইকারি সব্জি ব্যবসায়ী দের থানা ঘেড়াও করে বিক্ষোভ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – দক্ষিণ দিনাজপুরের বড়বাজারের পাইকারি সব্জি ব্যবসায়ী দের থানা ঘেড়াও করে বিক্ষোভ। ব্যাবসায়ীদের বক্তব্য, করনা মহামারি কালে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে পাইকারি সব্জি ব্যবসায়ী দের সব্জীর ব্যবসা করার জন্য স্ট্রিট কর্নার জোড়া ব্রীজের কাছে ব্যবসা করার ব্যবস্থা করে দেয়,কিন্তু পুজো সামনে আসায় পুলিশ এদিন সকাল থেকে তাদের ব্যবসা করতে না দিয়ে উঠিয়ে দেয়।তারই প্রতিবাদে সব্জি ব্যবসায়ীরা থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।পরিস্থিতি বেগতিক দেখে বালুরঘাট থানার পক্ষ থেকে সুনিশ্চিত মৌখিক আশ্বাস পেলে ব্যবসায়ী দের বিক্ষোভ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *