বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ব্যস্ত থাকেন রাজ্য রাজনীতি নিয়ে। রাজনৈতিক শত ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দিতে অষ্টমী থেকে পূজোর কটা দিন বালুরঘাটেই থাকবেন।
এদিন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীর আগেই স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার এবং দুই কন্যা সৃজা ও শ্রীময়ী কে নিয়ে পাড়ার মৈত্রী চক্র ক্লাবে অষ্টমীর অঞ্জলি দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
যদিও বিজেপি রাজ্য সভাপতি জানান, সংগঠন দেখার কাজে বিভিন্ন কর্মসূচি করে বাড়িতে সময় দিতে পারেন না। পুজোয় এসেছেন অঞ্জলি দিতে এবং স্ত্রী কন্যাদের কাজের ফাঁকে কিছুটা সময় দিতে। তবে পরিবার বলতে তিনি সমগ্র জেলার তথা রাজ্যের কর্মীদের কথা বোঝাতে চেয়েছেন। তিনি বলেন পশ্চিমবাংলায় অসুরের সংখ্যা বেড়ে গেছে, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ে তোলার প্রার্থনা জানান মা দুর্গার কাছে।
পাশাপাশি রাজ্যপালের বক্তব্যের পাল্টা কুনাল ঘোষের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুকান্ত বাবু বলেন হিংসা মুক্ত দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ চান তিনি।












Leave a Reply