দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভয়ানক অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ভস্মীভূত হল একটি বাড়ি। শনিবার এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর অঞ্চলে। জানা গেছে শনিবার বৈকাল ৩.৩০ মিনিটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এলকাবাসীরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও পরবর্তীতে বুনিয়াদপুর দমকল বিভাগের দুইটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে লক্ষাধিক টাকা ও অলংকার আগুনের গ্রাসে চলে গেছে।
হরিরামপুরে ভয়ানক অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ভস্মীভূত হল একটি বাড়ি।












Leave a Reply