নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য বালুরঘাটে উত্তমাশা এলাকায় ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য বালুরঘাটে উত্তমাশা এলাকায় ।বুধবার সকালে বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকায় আত্রেয়ী নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহটি। এদিন সকালে বিষয়টি প্রথম দেখতে পায় স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। মৃত যুবকের নাম রুদ্র বিশ্বাস(২৭)। বাড়ি বালুরঘাট শহরের উত্তমাশায়। নবমীর রাত থেকেই ওই যুবক নিখোঁজ ছিল বলে খবর। দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়৷ পুলিশের প্রাথমিক অনুমান ক্লাবের দুই গোষ্ঠীর গন্ডগোলের এই ঘটনা ঘটে থাকতে পারে। এলাকার এক ব্যবসায়ির বাড়ির সামনে ঠান্ডা বোতল ভেঙেছিল ধ্রুব নবমীর রাতে সেদিন রাত থেকেই তার আর খোঁজ নেই দশমীর সকালে তার পরিবারের তরফ থেকে বালুরঘাট থানায় নিখোঁজ ডাইরি করা হয়। আজ তার মৃতদেহ বালুরঘাটে আত্রাই নদী থেকে উদ্ধার হয়েছে। ব্যাপক উত্তেজনা এলাকায় নতুন করা হয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *