দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- লোকসভা ভোটকে লক্ষ্য রেখে পুজোর আবহ কাটতে না কাটতেই বিজেপির সাংগঠনিক বৈঠক সুকান্ত মজুমদারের।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কর্মকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের রেনুকা লজে সাংগঠনিক বৈঠকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ জেলা ও ব্লক স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এদিনের বৈঠকে মূলত লোকসভা ভোটকে লক্ষ্য রেখে দলের কর্মকাণ্ড এবং দলকে শক্তিশালী করার আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতিতে সরব হবে বিজেপি এবং এ নিয়ে কলকাতা সহ রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান।
পাশাপাশি নদিয়ায় বিজেপি কর্মী খুনের প্রতিবাদে, আগামীকাল সেখানে বিশাল মিছিল সমাবেশ করা হবে বলেও তিনি জানিয়েছেন। এদিনের ইডি হানা প্রসঙ্গেও রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছেন সুকান্ত মজুমদার।












Leave a Reply