দীপাবলির আগে আগ্নেয়াস্ত সহ গ্রেপ্তার এক যুবক।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – দীপাবলির আগে আগ্নেয়াস্ত সহ গ্রেপ্তার এক যুবক। ধৃতের বাড়ি বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায়। গতকাল রাতে বালুরঘাট থানার পুলিশ কৃষ্ণ সরকার নামে ওই যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের কাছ থেকে একটি হ্যান্ড মেড পাইপ গান ও একটি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ওই এলাকা থেকে পুলিশ তিনটি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ সরকার নামে ঐ যুবক এলাকায় মহিলাদের উত্ত্যক্ত করলে, এলাকাবাসীরা তার প্রতিবাদ করে। এলাকাবাসীদের ভয় দেখাতেই ওই যুবক এলাকায় তিনটি ব্লাঙ্ক ফায়ার করে। সোর্স মারফত খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ কৃষ্ণ সরকারকে গ্রেফতার করে এবং এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়।
ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ জানান, ধৃতকে আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। পুলিশি হেফাজতে এনে, তাকে জিজ্ঞাসাবাদ করে কোথা থেকে আগ্নেয়াস্ত এসেছে তা তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *