হরিরামপুর ৮ই নভেম্বর দীপাবলির আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল হরিরামপুর থানার পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- হরিরামপুর ৮ই নভেম্বর দীপাবলির আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল হরিরামপুর থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে হরিরামপুর এলাকার একটি মনিহারী দোকানে হানা দেয় হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ শব্দবাজি আটক করা হয় এক ব্যক্তিকে আজ ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় হরিরামপুর থানার পুলিশ । হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জানান আসন্ন দীপাবলি ও ছট পুজোকে সাফল্যমন্ডিত করবার লক্ষ্যে হরিরামপুর থানা বদ্ধপরিকর । নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আগামী দিনেও এই নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের সক্রিয় থাকবে হরিরামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *