জটেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী নৈশ ফুটবল টুর্নামেন্ট।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী নৈশ ফুটবল টুর্নামেন্টে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হল হলদিবাড়ী ঘুঘুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার এবং পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন সিকিম বিএফসি। বুধবার রাতে মহিলাদের ফাইনাল খেলায় হলদিবাড়ী ঘুঘুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার ১-০গোলে ফালাকাটা টাউন ক্লাবকে পরাজিত করে। ফাইনালের ম্যাচের সেরা খেলোয়াড় হন পিয়ালি রায়। পুরুষদের ফাইনাল খেলায় দলসিংপাড়া স্পোর্টস একাডেমিকে ৫-১গোলে পরাজিত করে সিকিম বিএফসি। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিকিমের পেমা ল্যান্ডুপ। এদিনের ওই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *