নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে৷ শিল্পীরা চরম ব্যস্ত মন্ডপ তৈরিতে৷ চলছে শেষ পর্যায়ে কাজ। গত বেশ কয়েক বছরে ফালাকাটা ব্লকের মধ্যে নাম করেছে জটেশ্বর আশ্রমপাড়া জুনিয়ার স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজো। এই বছরেও তাঁদের পুজোর থিম সকলকে আকর্ষণ করতে চলেছে। বছর তাঁদের থিমের নাম ‘সহজ পাঠ’। উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছর যে থিমের আয়োজন করা হয়েছে তা হল ‘সহজ পাঠ’।এবারের থিমের মণ্ডপ তৈরি করা হচ্ছে বাঁশ, কাগজ ও কাঠ দিয়ে। বিগত বছরগুলির মতো এই বছরেও বেশ ভালই ভিড় হবে বলে মনে করছে পুজো কমিটি। এই থিম সকলকে আকর্ষণ করবে বলে তাঁরা নিশ্চিত।
জটেশ্বর আশ্রমপাড়া জুনিয়ার স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজোর থিম ‘সহজ পাঠ’।












Leave a Reply