যতই লোকসভার ভোট এর দিন এগিয়ে আসছে ততই বালুরঘাট লোকসভার সাংসদ জনসংযোগ বেড়েই যাচ্ছে।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- যতই লোকসভার ভোট এর দিন এগিয়ে আসছে ততই বালুরঘাট লোকসভার সাংসদ জনসংযোগ বেড়েই যাচ্ছে।এদিন বালুরঘাটের সাংসদ জনসংযোগ করতে গংগারামপুর ফুলবাড়িতে রাধাগোবিন্দ মন্দিরে যান,সেখানে সংগে যান বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব।সেখানে গিয়ে সুকান্ত মজুমদার কে বরন করে নেন রাধাগোবিন্দ মন্দিরে সকলে।এর পর সেখানে প্রসাদ গ্রহন করেন সকলে।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রেলস্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মের কাজ শুরু হতে চলেছে। এদিন গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন ডি আর এম সুরেন্দ্র কুমার এবং বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার।

সাংসদ সুকান্ত মজুমদার জানান, গঙ্গারামপুর বাসীর দীর্ঘদিনের দাবি ছিল দ্বিতীয় প্ল্যাটফর্মের। ইতিমধ্যেই দ্বিতীয় প্ল্যাটফর্মের টেন্ডার হয়ে গিয়েছে। দ্রুত দ্বিতীয় প্লাটফর্মের কাজ শুরু হবে। পাশাপাশি গঙ্গারামপুর কলেজের কাছে কলেজ ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য একটি ফুড ব্রীজ নির্মাণ করা হবে। গঙ্গারামপুর রেল স্টেশন যাওয়ার বেহাল রাস্তার একই সাথে কাজ শুরু হবে বলে জানান বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *