কালী পূজার রাতে মোটরবাইক নিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন যুবকের ।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: – কালী পূজার রাতে মোটরবাইক নিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন যুবকের , দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পাটন এলাকার ঘটনা।ঘটনায় শোকের ছায়া পুরো এলাকা জুড়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম,সুদেব হালদার (২৬)বাবা নরেশ হালদার,সঞ্জয় রায় (২৫),বাবা স্বপন রায়,অজয় মণ্ডল (২৩)বাবা ভোলা মণ্ডল।তিনজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়।
জানা গিয়েছে গতকাল গভীর রাতে ঠাকুর দেখে অজয় মণ্ডল নামক বন্ধুকে মোটর বাইক নিয়ে দুই যুবক বাড়ি পৌছে দেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে সজরে ধাক্কা লেগে যায় তাদের মোটরবাইক। যে বিষয়টি এলাকার মানুষজনেরা জানতে পেরে গঙ্গারামপুর থানার পুলিশকে খবর দেয়।ঘটনার স্থলেই দুজনের মৃত্যু হয় বলে খবর , বাকি একজনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
সোমবার মৃত তিন যুবকের মৃতদেহ ময়নাতদন্ত জন্য বালুরঘাটে পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ। কালীপুজোর রাতে এমন পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *