বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার মালঞ্চা এলাকায় ৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার এর পক্ষ থেকে পালিত হলো মহাসমারহে শিশু দিবসের অনুষ্ঠান।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – আজ ১৪ই নভেম্বর সারা দেশব্যাপী মহাসমারোহে পালিত হচ্ছে শিশু দিবসের অনুষ্ঠান। এই দিনটাকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার মালঞ্চা এলাকায় ৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার এর পক্ষ থেকে পালিত হলো মহাসমারহে শিশু দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্যা তৃপ্তি মণ্ডল সহ অন্যান্যরা। মালঞ্চ এলাকার যুগ যাত্রী ক্লাবের সামনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশু দিবসকে সামনে রেখে একটি বর্ণাঢ্য রেলির ও আয়োজন করা হয় মালঞ্চা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *