তাসাটি চা বাগানের বীর বীরসা মুন্ডা ক্লাবের উদ্যোগে বীর বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাসাটি চা বাগানের বীর বীরসা মুন্ডা ক্লাবের উদ্যোগে বীর বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হল। বুধবার বীর বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে জন্মজয়ন্তী পালন করা হয়। এদিনের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর বীরসা মুন্ডা ক্লাবের সভাপতি সোমরা উরাও, সম্পাদক আনন্দ খাড়িয়া, ক্লাবের সদস্য বাবলু উরাও, সিরিল বাঘোয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *