বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় বিরসা মুন্ডার জন্মদিন কে সামনে রেখে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করা হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় বিরসা মুন্ডার জন্মদিন কে সামনে রেখে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করা হলো। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাজদা, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শেখর দাশগুপ্ত, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি, এবং বালুরঘাট পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। শ্রদ্ধা ও স্বরণের সাথে এদিন বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করা হয় আদিবাসী সংস্কৃতি মেনে। এদিনের এই অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহে ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *