ফোঁটা নিতে দেখা গেলো বালুরঘাট লোক সভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ভাতৃদিতিয়া আর সেই দিনকে কেন্দ্র করে এক বিশাল ভাই ফোটার অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় আদিবাসী মহিলা সমিতি। আর সেখানে প্রধান অতিথি হিসেবে ফোঁটা নিতে দেখা গেলো বালুরঘাট লোক সভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানাগেছে তপন ব্লকের লস্কর হাট এলাকায় আউটিনা অঞ্চলের আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে আনুমানিক ৫০০ মহিলার কাছ থেকে ফোঁটা নিলেন সুকান্ত মজুমদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুদ্রাই টুডু সহ জেলার অন্যান্য নেত্রী বৃন্দ। সুকান্ত মজুমদার জানান তার নিজের বোন না থাকার কারণে তাদের পারিবারিক ভাবে এই অনুষ্ঠান থেকে তিনি বঞ্চিত ছিল কিন্তু আজ এত এত ফোঁটা পেয়ে তিনি বড়ই আপ্লুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *