মালদা জেলা তৃণমূল হিন্দি ভাসি কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা জেলা তৃণমূল হিন্দি ভাসি কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ঝলঝলিয়া এলাকায় জেলা হিন্দিভাষী কমিটির সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারীর নিজস্ব কার্যালয়ে। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশী, মালদা জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি ভাষী কমিটির সহ-সভাপতি শ্যামপ্রকাশ গুপ্তা, সুনীল কুমার শ্রীবাস্তব, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, জেলা যুব নেতা সৌমিত্র সরকার, এমডি অভিষেক সহ তৃণমূল কংগ্রেস হিন্দিভাষী কমিটির প্রত্যেক ব্লকের সভাপতিরা এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেককে মেমোন্ট ও উত্তরীয় পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেন জেলা তৃণমূল কংগ্রেস হিন্দিবাসী কমিটির সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি মহাশয়। এবং আগামী দিনে ছট পূজা যাতে সুস্থভাবে হয় প্রত্যেক ব্লকের সভাপতিরা সমস্ত বিষয় খতিয়ে দেখেন সে বিষয়ে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *