পচাগলা লাশ উদ্ধার বাঁকুড়ায়।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া দোলতলার বাগদি পাড়ার সাত নম্বর ওয়ার্ড থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার হয়।স্থানীয় সূত্রে জানতে পারা যায় তার নাম মন্টু গুই। আনুমানিক ৬০ বছরের মন্টু গুই এর পরিবারের লোকজন লক্ষ্মী পূজার পরে তার স্ত্রী ও ছেলে মেয়ে জয়পুরে বাপের বাড়িতে যায় । মন্টু গুই তিনি একাই ছিলেন বাড়িতে ।গতকাল থেকে এলাকায় পচা দুর্গন্ধ বের হয়।আজ সেই দুর্গন্ধ এলাকার মানুষের টিকা দায় হয় ।বাঁকুড়া শহর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।ইতিমধ্যে পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *